২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকে আবাসনে মুসলিম কোটা ১৫ শতাংশ, বিজেপি বেজায় ক্ষুব্ধ

পুবের কলম ওয়েবডেস্ক:  কর্নাটকের কংগ্রেস সরকার সরকারি আবাসন বন্টনের ক্ষেত্রে মুসলিমদের জন্য ১৫ শতাংশ কোটা ব্যবস্থা চালু করায় বিজেপি তার তীব্র বিরোধিতা করেছে। বিজেপি বলেছে, এই ব্যবস্থা পুরোপুরি অসাংবিধানিক। বে আইনি। কংগ্রেস রাজ্যে তোষণের রাজনীতি করছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সুপ্রিম কোর্ট বারবার রায় দিয়েছে যে, ধর্মের ভিত্তিতে কোনও রকম সংরক্ষণ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে কর্নাটকের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সরকার সাধারণের কোটা কমিয়ে ওবিসি, এস টি, এস সি কোটা বাড়িয়েছে।

এতে কংগ্রেসের রাজনৈতিক সুবিধা হলেও সাধারণ মানুষের সুযোগ কমে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্দেশে এর আগেই মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ এর ব্যবস্থা করেছেন। তারপরও এটা বাড়তি করা হল।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

কর্নাটক সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির আই টি সেলের ভারপ্রাপ্ত অমিত মালব্যও। তিনি এক্স হ্যাণ্ডেলে অনেক কথা লিখেছেন। বিজেপি কর্নাটক সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে যাওয়ার পরিকল্পনা করেছে। আগে আবাসন বন্টনের ক্ষেত্রে মুসলিমদের জন্য কোটা ছিল ১০ শতাংশ।  এদিন ক্যাবিনেট বৈঠকে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।  গ্রাম এবং শহরের আবাসনের ক্ষেত্রেই এই কোটা প্রযোজ্য হবে। তাতেই বিজেপি প্রচণ্ড ক্ষুব্ধ।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

আরও পড়ুন: বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল
ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকে আবাসনে মুসলিম কোটা ১৫ শতাংশ, বিজেপি বেজায় ক্ষুব্ধ

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার