আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: হিমাচল এবং গুজরাত এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই ৬রাজ্যের বিধানসভার উপনির্বাচনের ফলাফলে উজ্জীবিত গেরুয়া শিবির। ফলাফল সামনে আসতেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় নিজেদের আসন ধরে রাখতে সমর্থ হয়েছে পদ্ম শিবির। অন্যদিকে হরিয়ানায় কংগ্রেসের জেতা একটি আসনে এবার উপনির্বাচনে বিজেপির দখলে।
আরও পড়ুন:
এবারের উপনির্বাচনে সবচেয়ে বেশি যে দুটি কেন্দ্রে নজর ছিল, সেই দু’টি হল মহারাষ্ট্রের আন্ধেরি ইস্ট এবং তেলেঙ্গানার মুনুগোডে। শিব সেনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রথমবার আন্ধেরি ইস্টেই ভোটের ময়দানে নামে উদ্ধবপন্থী শিব সেনা।
শিব সেনার বিধায়কের মৃত্যুর পরই এই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। বিজেপি, বা একনাথ শিণ্ডে শিবির এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। এর ফলে এই আন্ধেরী পূর্ব থেকে প্রায় বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেল উদ্ধবপন্থী শিব সেনা প্রার্থী।আরও পড়ুন:
উল্লেখ্য আন্ধেরী পূর্ব আসনটি। এই আসনে উদ্ধবের শিবসেনা মশাল প্রতীকে প্রার্থী করে ঋতুজা লাতকে।
তাঁর স্বামী, শিবসেনা বিধায়ক রমেশের মৃত্যুর কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মহা বিকাশ অঘাড়ি জোটের অন্য দুই শরিক এনসিপি ও কংগ্রেস উপনির্বাচনে উদ্ধবের প্রার্থীকে সমর্থন জানান।আরও পড়ুন:
দিন দুই আগে দেশের মোট ৬ রাজ্যের ৭টি আসন বিভিন্ন কারণে উপনির্বাচন হয়। এই ৭ আসনে মূল লড়াই ছিল বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর।
আরও পড়ুন: