দেবশ্রী মজুমদার,রামপুরহাট: মুখ্যমন্ত্রীর "খেলা হবে" দিবস পালন ,ফুটবল বিতরণের মধ্য দিয়ে। রামপুরহাট ১ ব্লকের তারাপীঠ স্টেশন এলাকাতে তৃণমূল নেতৃত্বের তরফে "খেলা হবে" দিবসের প্রস্তুতি।
একই মঞ্চে বিজেপি থেকে আগত কর্মীদের তৃণমূল যোগাদান করানো হয়। প্রায় ৭০০ থেকে ১হাজার খরুণ অঞ্চলের পরিবারের সদস্যরা যোগদান করেন।
আরও পড়ুন:
এই মঞ্চ থেকে আবার প্রায় ৩০ টি ফুটবল টিমকে ৩০ টি ফুটবল বিতরণ করা হয়।
বাদ পড়েনি আগত বিজেপি কর্মীদের ফুটবল টিম গুলো।আরও পড়ুন:
২১ জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন,১৬ আগস্ট "খেলা হবে" দিবস পালন করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ সপ্তাহ পার হতে না হতেই, অনুব্রত মন্ডল গড়ে তৎপরতার সঙ্গে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল সমর্থকেরা।
সেই ছবি ধরা পড়ে রামপুরহাটের তারাপীঠে ।
আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন আমাদের তরফে স্টেশন এলাকাতে একটি মঞ্চ বানানো হয়।
যেখানে বিজেপি থেকে আগত ৭০থেকে ৮০ শতাংশ কর্মীরা তৃণমূল যোগাদান করেন।এই মঞ্চ থেকে ৩০টি ফুটবল ক্লাবকে ফুটবল বিতরণ করা হয়।রাজনৈতিক দল নির্বিশেষে দেওয়া হয়েছে ফুটবল।মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন "খেলা হবে "দিবস পালন করা হবে ১৬ আগস্ট তার জন্য এই ফুটবল দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা জানান ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙা পায়ে খেলা হয়েছে, ২০২৪ এ খেলা হবে দেশ জুড়ে।