পুবের কলম ওয়েবডেক্স: বাংলায় দু’দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন। ভোটমুখী বাংলায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, ভোট মিটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে ৫০০ কোম্পানি বাহিনী থাকবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে, চলতি মাসের শুরুতেই বাংলায় ৪৮০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। তারপর আরও ১৯২০ কোম্পানি মোতায়েন করা হবে।

এর মধ্যে প্রথম দফায় ৩০০ কোম্পানি বাহিনী পৌঁছে যাবে আগামী ৩১ মার্চ। এরপর ধাপে ধাপে ৭, ১০, ১৩ এবং ১৭ এপ্রিল আরও বাহিনী আসবে বাংলা। স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ৭, ১০, ১৩ এবং ১৭ এপ্রিল যথাক্রমে ৩০০, ৩০০, ২৭৭ এবং ৭৪৩ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে।

লালবাজারের সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুট মার্চ।  এরপর রাজ্যের অন্য প্রান্তেও একইভাবে রুটমার্চ হবে।