পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ঘোর অশনিসংকেতের কালো ছায়ার মধ্যের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে রাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি তিনি। ৮০ বছরের রাজ্যপাল কোশিয়ারি সব সময় কোভিড বিধিনিষেধ মেনে চলতেন। তার পরেও আক্রান্ত হলেন তিনি। সূত্রের খবর, বুধবার কোশিয়ারিকে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে।আরও পড়ুন:
করোনা আক্রান্ত হয়েছে উদ্ধব ঠাকরে। এমনটাই জানিয়েছেন কমল নাথ। কংগ্রেস মহারাষ্ট্রের পর্যবেক্ষক কমল নাথ বলেছেন যে বুধবার মন্ত্রিসভার বৈঠকের আগে উদ্ধব ঠাকরের সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু ঠাকরে করোনা রিপোর্ট পজিটিভ আসায় বৈঠকটি বাতিল হয়ে গেছে।
I have been tested positive for COVID -19. There are only mild symptoms. However I have been admitted to a Hospital as a precautionary measure.
— Governor of Maharashtra (@maha_governor)