পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলাদেশে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকার ঘাট থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ব্রাহ্মণবেড়িয়ার জেলা সদরের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন:
তিতাস নদের বিজয়নগর উপজেলার পত্তন ইউনিউয়নের লইছকা বিলে একটি বালিবাহী একটি ট্রলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।সেই সময় যাত্রীবাহী নৌকারটির পিছনে আরও একটি বালিবাহী ট্রলার ছিল।
সেটিও সজোরে ওই যাত্রীবাহী নৌকাটিতে ধাক্কা মারে। আর তাতেই উল্টে যায় নৌকাটি।আরও পড়ুন:
জানা যাচ্ছে নৌকাটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলেন। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগালেও এরপর পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।