পুবের কলম,ওয়েবডেস্ক: বকেয়া পাওনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের রংপুর শ্রম আদালতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রম আদালতে মামলাটি দায়ের করেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সাবেক সিনিয়র খামার ব্যবস্থাপক মো. ফারুকুল ইসলাম।
আরও পড়ুন:
মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।
আরও পড়ুন:
এজাহার সূত্রে জানা গেছে, ন্যায্য মজুরি না দেওয়া ও শ্রম আইন লঙ্ঘন করে অভিযুক্তরা বাদীর ন্যায্য পাওনা অর্থাৎ মজুরি, গ্র্যাচুইটি ও অর্জিত ছুটি বাবদ ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পরিশোধ করেননি।
এ বিষয়ে বাদীকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেন ড. ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।আরও পড়ুন:
আরো জানা গেছে, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইতিপূর্বে ১২০০ কর্মকর্তাকে একইভাবে ন্যায্য পাওনা না দিয়ে চাপ প্রয়োগে অবসর গ্রহণে বাধ্য করে। বাদী মামলা দায়েরের মাধ্যমে পাওনাসহ ক্ষতিপূরণের দাবি জানান। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, এভাবে মামলা দিয়ে ইউনূসকে হেনস্থা করা হচ্ছে।