মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় মামলাকারীদের একাংশের ভূমিকায় বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, 'মামলাকারীদের আইনজীবীরা অনেকেই অনুপস্থিত। এই মামলা চালিয়ে নিয়ে যেতে তাঁদের আগ্রহ রয়েছে কি না? তা জানি না।
' এরপর প্রধান বিচারপতি জানান, 'আমার অবসরের পর এই মামলা আসতে দিন। তাতে অসুবিধা কোথায়?’আরও পড়ুন:
এদিন এই মামলার শুনানিপর্বে প্রধান বিচারপতি নাম করে আইনজীবীদের খোঁজ করেন। এজলাসে উপস্থিত কমিশনের আইনজীবী সোনাল সিংহ জানান, 'নির্ধারিত সময়েই হলফনামার প্রতিলিপি সব পক্ষকে দেওয়া হয়েছিল'। এরপরই এক মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি জানান, ‘হঠাত্ করে এই মামলা শুনানির জন্য আসেনি।
আগে জানানো হয়েছিল। এই মামলা চালিয়ে নিয়ে যেতে আর আগ্রহী কি না তা নিয়ে সন্দেহ থাকছে।’ এদিকে শুভেন্দুর আইনজীবী এজলাসে এসে আরও দু’দিন সময় চান।আরও পড়ুন:
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, ‘আপনারা যা খুশি করুন। এই মামলার কোনও আইনজীবীকে আমি দেখতে পাইনি।
সাধারণত সকাল ১০টায় এজলাসে আইনজীবীরা উপস্থিত হন। আমার অবসরের পরে এই মামলা আসবে। অসুবিধা কোথায়?’ কলকাতা হাইকোর্টের নির্দেশ, 'রাজ্য নির্বাচন কমিশনকে দু’সপ্তাহের মধ্যে আবারও সব পক্ষকে হলফনামা দিতে হবে'। তারপর পরবর্তী শুনানি হবে।