দেবশ্রী মজুমদার, বোলপুর: এবার ভুয়ো আইপিএস মহিলা আটকের ঘটনা ঘটল বীরভূমে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। জানা গেছে, বীরভূমের পাঁড়ুই থানার বনশঙ্কা অঞ্চলের মাইপুর গ্রামে ওড়িশা থেকে আসা এক ভুয়ো আইপিএস পরিচয় দেওয়া মহিলাকে আটক করে পাড়ুই থানার পুলিশ। এই ভুয়ো আইপিএস মহিলার নাম শর্মিষ্ঠা বেহেরা।
পুলিশ এই মহিলার কাছ থেকে বাজেয়াপ্ত করে আইপিএস এর ভুয়ো আইডেন্টিটি কার্ড। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে।আরও পড়ুন:
জানা গেছে, বীরভূমের পাঁড়ুই থানার এক যুবকের সঙ্গে ভিন রাজ্যের বাসিন্দা ওড়িশার এই আইপিএস বলে পরিচয় দেওয়া ভুয়ো মহিলা অফিসার পরিচয় হয়।
আরও পড়ুন:
শর্মিষ্ঠা বেহেরা নামে ওই মহিলার দাবি, পাড়ুইয়ের এক যুবক তাকে বিয়ে করে বেশ কয়েক মাস আগে।
অনেকদিন পর এই ভুয়ো মহিলা আইপিএস অফিসার আজ পাড়ুইয়ের ওই যুবকের বাড়িতে আসে। তখন ওই যুবকের পরিবার এই মহিলাকে চেনে না বলে দাবি করে। এরপরই ওই এলাকায় পরিস্থিতি পাল্টে যায়।আরও পড়ুন:
এরপর পাঁড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্তের পর ওই মহিলাকে আটক করে। তার কাছ থেকে ভুয়ো আইপিএস আই কার্ড (সচিত্র পরিচয় পত্র) উদ্ধার করা হয়েছে।