২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক দুর্নীতির অভিযোগ, চিদাম্বরম পুত্র কার্তি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ২২ মার্চ: আর্থিক দুর্নীতির অভিযোগে কার্তি পি চিদাম্বরম সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। সেই মামলা দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED)। দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত চালায় ইডি। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে পঞ্জাবের মানসায় ১,৯৮০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে চিনা নাগরিকদের আনতে ভিসা দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ উঠে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম পুত্র কার্তি পি চিদাম্বরমের বিরুদ্ধে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

ইডি জানিয়েছে, কার্তি তাঁর ঘনিষ্ঠ সহযোগী এস ভাস্কররামনের মাধ্যমে চিনা ভিসা পুনঃব্যবহারের অনুমোদনের জন্য তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেডকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন। ওই সংস্থাটি পঞ্জাবের মানসায় একটি বিদ্যুৎ প্রকল্প চালাচ্ছিলেন। পি চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন ওই সংস্থার আধিকারিকরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ভিসা পুনরায় ব্যবহারের অনুমোদনের জন্য কার্তির কাছে গিয়েছিলেন। এরপর ভুয়ো পরিষেবার নামে এন্ট্রি অপারেটরকে চেকের মাধ্যমে ভাস্কররামনের মাধ্যমে কার্তিকে ৫০ লক্ষ টাকা দেয় সংস্থাটি।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

এরপরই মানি লন্ডারিং অ্যাক্টে নয়াদিল্লির বিশেষ আদালতে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চিদম্বরম পুত্র কার্তি সহ অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, এস ভাস্কররমণ, থালাভান্দি সাবো পাওয়ার লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক দুর্নীতির অভিযোগ, চিদাম্বরম পুত্র কার্তি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা ইডির

আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার