তেল আবিব, ১৪ ফেব্রুয়ারি: ইসরাইলি সেনাদের সঙ্গে আনন্দে গানের তালে তালে নাচলেন প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী ও সিআইএ পরিচালক মাইক পম্পেও। হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের সফল অভিযানের পর আনন্দ ভাগ করে নিতেই ওই নাচে অংশ নেন তিনি। প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রীর নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

উল্লেখ, গতকালই ইসরাইল সফরে গিয়েছেন প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী ও সিআইএ পরিচালক মাইক পম্পেও। হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হয়েছে ইসরাইলি সেনা।

রাফায় হামাস বাহিনীর হাতে বন্দি দুই ইসরাইলি নাগরিককেও উদ্ধার করে তারা। ইসরাইলি সেনাদের সফল অভিযানের পর প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ইসরাইল। প্রভাবশালী শিতা হাকদোশাকে সঙ্গে নিয়ে গাজা সফর শেষে সেনা ছাউনিতে পৌঁছান মাইক পম্পেও। সেখানেও পরিদর্শন করেন তিনি। তারপরই মাইক পম্পেও ও তাঁর স্ত্রী, ইসরাইলি সেনা এবং প্রভাবশালী শিতা হাকদোশাকে সঙ্গে নিয়ে নাচেন তিনি।

 

জানা গিয়েছে, এই সফরে গাজা ও ইসরাইলের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধকে পূর্ণ সমর্থনও জানিয়েছেন পম্পেও। ইসরাইলি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন তিনি। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও কড়া অবস্থানের কথা জানিয়েছেন প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী। এই সফরে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মাইক পম্পেওর। গাজা ও দক্ষিণ লেবাননে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় হওয়ার কথাও রয়েছে।