১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনা জেতার স্বপ্নভঙ্গ সিন্ধুর, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী স্পেনের মারিন

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম সোনা জেতার স্বপ্নভঙ্গ হল পি ভি সিন্ধুর। অন্যদিকে হতাশ হলেন সিন্ধুর ভক্তরাও। মারিনের বিরুদ্ধে ১৯-২১, ১০-২১ হেরে টানা দ্বিতীয় বার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অধরা থাকল সিন্ধুর। অন্যদিকে ইতিহাস গড়লেন স্পেনের ক্যারোলিনা মারিন। প্রথম মেয়ে খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় বার সোনা জিতলেন তিনি।

৪৫ মিনিটের ম্যাচে মারিনের দুরন্ত গতির জবাব দিতে পারেননি সিন্ধু। প্রথম গেমে সিন্ধু এগিয়ে থাকলেও শেষ দিকে আর মারিনকে রুখতে পারেননি তিনি। প্রথম গেমে এক সময় অনেকটা এগিয়ে গিয়েও যে ভাবে হারতে হল, তাতে হতাশ সিন্ধু। তিনি বলেন, ‘‘আবার এ ভাবে ফাইনালে হেরে যাওয়াটা ভীষণ হতাশার। গত বারও আমি ফাইনালে উঠেছিলাম। তাই খুব দুঃখ হচ্ছে। তবে হতাশ হলে চলবে না। আমাকে উঠে দাঁড়াতে হবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’’ তাঁর কথায়, ‘‘সব মিলিয়ে ম্যাচটা খারাপ হয়নি। ফের ফাইনালে উঠতে পেরে আমি খুশি। হার-জিত জীবনের অঙ্গ। যা সামনে আসবে সেটাই মেনে নিতে হবে।’’

এদিকে মারিন বলেন, ‘‘জেতার পরে অনুভূতিটা বলে বোঝাতে পারছি না। আবেগে ভাসছি। অনেক দিন ধরে এই মূহূর্তটার অপেক্ষা করছিলাম। নিজের উপরে যে বিশ্বাস রাখতে রেখে শেষ পর্যন্ত জিততে পেরেছি, তাতে আরও বেশি খুশি।’’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনা জেতার স্বপ্নভঙ্গ সিন্ধুর, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী স্পেনের মারিন

আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার