আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদকঃ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, ভারতে বিজেপির শাসনে বিদ্বেষ বাড়ছে, এরফলে দেশ দুর্বল হচ্ছে। রবিবার তিনি দিল্লির রামলীলা ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
আরও পড়ুন:
দেশে মূল্যস্ফীতির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি ও আরএসএস নেতারা দেশকে বিভক্ত করছে এবং ইচ্ছাকৃতভাবে দেশে ভয় সৃষ্টি করছে। এরা লোকেদের ভয় দেখায় এবং বিদ্বেষ সৃষ্টি করে।
আরও পড়ুন:
তিনি বলেন, দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে।
ঘৃণা ছড়ানো হচ্ছে কারণ কিছু মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভীত। তিনি বলেন, ভারতের দুই শিল্পপতি ঘৃণা ও ভয়ের সুযোগ নিচ্ছেন। মাত্র দু’জন শিল্পপতি সরকারের পুরো সুবিধা নিচ্ছেন। তেল, বিমানবন্দর, মোবাইল খাতের পুরোটাই দেওয়া হচ্ছে দু’জন শিল্পপতিকে।আরও পড়ুন:
রাহুল বলেন, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে।
‘ইডি’ (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আমাকে ৫৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, আমি আপনার ‘ইডি’কে ভয় পাই না। আপনি আমাকে ৫৫ ঘন্টা বা ৫ বছর ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকুন, তাতে কিছু যায় আসে না। আজ প্রত্যেক ভারতীয়কে দেশ বাঁচানোর কাজ করতে হবে। আজ যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে এ দেশ বাঁচবে না। নরেন্দ্র মোদীজির মতাদর্শ বলে দেশকে বিভক্ত করা এবং এর সুবিধা বাছাই করা কয়েকজনকে দেওয়া। আমাদের আদর্শ বলে কৃষক, যুবক এবং দেশের প্রত্যেকটি দরিদ্রকে উপকৃত করতে হবে।