২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে তৈরি হবে তিনটি অর্থনৈতিক করিডোর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের অর্থনৈতিক করিডোর নিয়ে এবার আশার কথা শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলা হবে। সোমবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডানকুনি থেকে হলদিয়া, ডানকুনি থেকে কল্যাণী ও ডানকুনি থেকে রঘুনাথপুর পর্যন্ত এই অর্থনৈতিক করিডোর গড়ে তোলা হবে। ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গকে শুধু পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে দেখতে চাই না। এই বাংলাকে গোটা বিশ্বের প্রবেশপথ হিসাবে দেখতে চাই। জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের

বাংলায় শিল্প পরিস্থিতি নিয়ে নানা সময় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার দায়ও একটা সময় তৃণমূলের ঘাড়েই পড়েছিল। এরপর দিন ক্রমশ এগিয়েছে। গোটা বাংলাজুড়ে শিল্পের জোয়ার কতটা এসেছে তা নিয়ে বিরোধীরা নানা সময় নানা কটাক্ষ করেন। রাজ্য থেকে হাজার হাজার বেকার যুবক-যুবতী কাজের খোঁজে চলে গিয়েছেন ভিন রাজ্যে। আর তাঁরা রাজ্যে ফিরতে চাননি। মূলত রাজ্যে কাজকর্ম না থাকার জেরেই তাঁরা চলে গিয়েছিলেন অন্যত্র। এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তবে এবার অর্থনৈতিক করিডোর নিয়ে আশার কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যের আর্থ-সামাজিক উন্নতির ক্ষেত্রে নয়া দিশা দেখালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা

আরও পড়ুন: দুর্যোগে বিপর্যস্ত মিরিকে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মমতার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে তৈরি হবে তিনটি অর্থনৈতিক করিডোর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার