পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন– ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল ও ধ্বংসের মানে হচ্ছে জায়নবাদী ইসরাইল তার বর্ণবাদী নীতি থেকে সরে আসেনি। শনিবার তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের বর্ণবিদ্বেষী আচরণের নিন্দা জানিয়ে বলেন– জেরুসালেমের শেখ জাররাহ এলাকা থেকে জোর করে ফিলিস্তিনিদের বের করে দেওয়া হচ্ছে। এটা ইসরাইলের বর্ণবাদী আচরণকেই তুলে ধরে।
আরও পড়ুন:
ইরান ফিলিস্তিনিদের প্রতি সর্বদা সংহতি প্রকাশ করে চলেছে বলে জানান খাতিবজাদেহ।
তিনি বলেন– ইসরাইলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে ইরান বিআন্তর্জাতিক সমাজের সহযোগিতা কামনা করছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইসতেহারের প্রতি ভ্রুক্ষেপ না করে আমেরিকার সার্বিক সমর্থনে জায়নবাদী ইসরাইল নতুন নতুন উপশহর নির্মাণসহ ফিলিস্তিনিদের ওপর হত্যানির্যাতন অব্যাহত রেখেছে। ২০১৬ সালে অনুমোদিত এই ইশতেহারে উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ইসরাইল সেসবে কান দেয়নি।