১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুরের ছাত্রমৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা পরিবারের সদস্যদের

পুবের কলম প্রতিবেদক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কোনওভাবেই দোষীদের ছাড়া হবে না। মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর এমনই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নদিয়ার বগুলা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে এসে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মৃত পড়ুয়ার বাবা-মা সহ পরিবারের সদস্যরা। প্রায় ৪৫ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তারা।

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নবান্নের প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা। মৃত ছাত্রের মা স্বপ্না কুন্ডু জানান,  মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ‘যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না’। সাংবাদিকদের উদ্দেশে স্বপ্না কুন্ডু আরও বলেন, আমরা আশ্বস্ত। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি।এদিন ওই ছাত্রের বাবা বলেন, ‘আমার সন্তানকে হত্যা করা হয়েছে। তার বিচার চাইতে আজ আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। দিদি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই অপরাধীরা যেন কোনওভাবেই যেন ছাড়া না পায়।’

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

মৃত পড়ুয়ার পারিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যাদবপুরের মৃত পড়ুয়ার নামে বগুলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রটির নামকরণ করা হবে। জানা গিয়েছে, মেধাবী ছাত্রের স্মৃতির উদ্দেশ্যেই ওই স্বাস্থ্য কেন্দ্রের নামকরণের আবেদন জানানো হয়েছে মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃত পড়ুয়ার মামা জানান, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। যে পথে তদন্ত চলছে তাতে পূর্ণ আস্থা রাখছেন তারা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুরের ছাত্রমৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা পরিবারের সদস্যদের

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার