১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভাব-অভিযোগ শুনতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, ১৫ মিনিট করে সময় বরাদ্দ কমিশনের

দেবিকা মজুমদার: আর শুধু সময়ের অপেক্ষা। শীঘ্রই ঘোষণা করা হবে লোকসভা ভোটের দিনক্ষণ। শুরু হয়ে যাবে রাজনীতির ময়দানের লড়াই, লড়াই আর লড়াই। ভোটের প্রচার, মিছিল, সভাতে রমরম করবে পাড়ার অলিগলি থেকে শহর ও শহরতলীর সবজায়গা। তার আগে সোমবার রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার জন্য পনেরো মিনিট করে সময় নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতার প্রাণকেন্দ্র, ধর্মতলার একটি বেসরকারি হোটেলে মোট ১২০ মিনিট অর্থাৎ দু’ঘণ্টা ধরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার(সিইসি), ডেপুটি ইসি, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সহ মোট ১৫ জন সদস্য। আর ওই বৈঠকেই নিজেদের সমস্ত অভাব-অভিযোগ-ক্ষোভের কথা তুলে ধরবে রাজনৈতিক দলগুলি। সকাল সাড়ে নটা থেকে শুরু হওয়া ওই বৈঠক চলবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত। আর তারপরেই নির্বাচন কমিশন ঠিক করবে সমস্ত কিছু।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই শনিবার জেলায় রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল থেকেই শহরের রাস্তাতেও কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ শুনতে পেয়েছেন কলকাতার নাগরিকরা। রুট মার্চ হয়েছে পূর্ব যাদবপুরের সার্ভেপার থানা এলাকা সহ বিভিন্ন এলাকায়। এখন দেখার বিষয় কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ মানুষের মনে ভোটকেন্দ্রে এসে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দান করতে কতটা সাহস জোগাতে সক্ষম হয়। কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ, জনসংযোগের প্রচেষ্টা কতটা প্রভাব ফেলে জনসাধারণের মনে অপেক্ষা এখন শুধু সেই সময়ের।

আরও পড়ুন: বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভাব-অভিযোগ শুনতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, ১৫ মিনিট করে সময় বরাদ্দ কমিশনের

আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার