তেল আবিব, ১৫ নভেম্বর: রাষ্ট্রসংঘকে নেতৃত্ব দেওয়ার জন্য আর উপযুক্ত বা যোগ্য ব্যক্তি নন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমনই বলেছেন ইসরাইলের বিদেশমন্ত্রী এলি কোহেন। এলির অভিযোগ, সন্ত্রাসী দল হিসাবে হামাসের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। একইসঙ্গে ইরানের বিরুদ্ধেও ঠিকমতো অবস্থান নিতে পারেননি গুতেরেস। জেনেভায় রাষ্ট্রসংঘের ভবনে একটি সংবাদ সম্মেলনে মহাসতিব গুতেরেসের এমন সমালোচনা এর আগে হয়নি।
অবশ্য ইসরাইলি হামলায় গাজায় রাষ্ট্রসংঘের যে শতাধিক কর্মী মারা গেছেন সে বিষয়ে মুখ বন্ধ ছিল ইহুদি বিদেশমন্ত্রীর। তিনি শুধু ক্ষোভ থেকে বলেছেন, রাষ্ট্রসংঘের প্রধান হওয়ার যোগ্য নন গুতেরেস। এলি আরও বলেন, ‘আমার মনে হয় প্রতিটি স্বাধীন দেশের মতো গুতেরেসেরও জোর গলায় বলা উচিত, গাজাকে হামাসমুক্ত করো। সবাই আইএসের চেয়েও হামাসকে খারাপ বলছে। তাহলে তিনি কেন বলছেন না?’ এর আগে রাষ্ট্রসংঘের মহাসচিব ইসরাইলের সমালোচনায় বলেছিলেন, গাজায় ১১ হাজার নিরীহ মানুষ হত্যার পেছনে ইসরাইলের অনেক ভুল-ত্রুটি রয়েছে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের বিশেষ বৈঠকে ইহুদি বিদেশমন্ত্রী এলি বলেনি, আমরা রাষ্ট্রসংঘের কাছে অনেক বেশি আশা করি। তার কথায়, ‘আমার আশা অন্তত রেড ক্রসকে বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে ও বন্দিদের কাছে ওষুধ পাঠানো যাবে।’ তবে এই প্রথম নয়। এর আগে গুতেরেসের পদত্যাগ দাবি করেছিল ইসরাইল। রাষ্ট্রসংঘে নিযুক্ত ইসরাইলি দূত সাফ জানিয়েছিলেন, অবিলম্বে গুতেরেসকে পদত্যাগ করতে হবে। কারণ রাষ্ট্রসংঘের নেতার পদে থাকার যোগ্যতা নেই তাঁর।‘রাষ্ট্রসংঘকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই গুতেরেসের’ ইসরাইলি বিদেশমন্ত্রী এলি কোহেন
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৮
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা