গাজীপুর, ৪ ফেব্রুয়ারি: মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ যোবায়ের। রবিবার সকাল ৯ টায় শুরু হয় মোনাজাত, শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ২৩ মিনিটের এই মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। দু’হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন সকলে।
মঙ্গল কামনা করেন দেশ, জাতি ও মানবতার। রবিবার ভোর থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে দলে দলে ইজতেমা অভিমুখে ছুটে আসেন মুসল্লিরা। শনিবার রাতের মধ্যেই ভরে যায় পুরো ইজতেমা মাঠ। কেউ কেউ অবস্থান করেন সড়ক ও আশপাশের গলিতে। রবিবার ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকার মুসল্লিরা দলে দলে জড়ো হতে থাকেন গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দিকে। সকাল ৯টা ১ মিনিটে শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা যোবায়ের কণ্ঠে শোনা যায়, ‘হে আল্লাহ, আমাদের জানা–অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত—সব গুনাহ মাফ করেন। আপনি মাফ না করলে আমরা ধ্বংস হয়ে যাব, আপনি আমাদের রক্ষা করুন।’ মুসল্লিদের কারও চোখ তখন বন্ধ, কারও দৃষ্টি সুদূরে প্রসারিত, কেউ অশ্রুসিক্ত। দুই ঠোঁটের ফাঁক গলে শুধু বেরিয়ে আসছিল ‘আমিন, আমিন’ ধ্বনি। হাজারো মুসল্লির সমবেত সেই ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ২২ মিনিটের মোনাজাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া হয়। এ ছাড়া মানুষের মধ্যে হেদায়েত, রোগ থেকে আরোগ্য লাভ, পৃথিবী থেকে বিদায় নেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া তুরাগতীরে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৫
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা