পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুলে যাওয়া আপাতত বন্ধ। কো-এডুকেশন তথা শ্রেণিকক্ষে ছেলেমেয়ে একসঙ্গে বসে পড়াশোনা নিষিদ্ধ হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মেয়েদের স্কুলে যেতে না দেওয়ার বিষয়টি ইসলামের রীতিনীতির বাইরে। তাঁর কথায়, তালিবান যদি কিছু শর্ত পূরণ করে তাহলে পাকিস্তান তাদের স্বীকৃতি দিতে পারে। তালিবান নেতৃত্ব যাতে অন্তর্ভুক্তিমূলক হয় এবং তারা যাতে মানবাধিকার লঙ্ঘন না করে সেই আহ্বানও জানান পাক প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তান যাতে সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয়ে ওঠে সে বিষয়েও তালিবানকে লক্ষ রাখতে হবে। গত সপ্তাহে আফগানিস্তানে স্কুল খুলেছে। মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ও পুরুষ শিক্ষকদের আসার অনুমতি দিলেও ছাত্রী এবং শিক্ষিকাদের আসার অনুমতি দেয়নি তালিবান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশ্বাস, দ্রুতই নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে তালিবান। ইমরান খান বলেছেন– ‘ক্ষমতায় আসার পর তালিবান যে সমস্ত বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহের। আশা করি– তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। নারীদের শিক্ষা অর্জন করতে দেওয়া যাবে না এই ধারণা ইসলামি রীতিনীতির বাইরে।’ তালিবান আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা এ বিষয়ে ইমরান বলেন– ‘তালিবানকে সময় দিতে হবে। এ বিষয় নিয়ে এখনও কথা বলার সময় আসেনি। তালিবানকে স্বীকৃতি দিতে প্রতিবেশী অন্যান্য দেশ কী সিদ্ধান্ত নেয় সে-দিকেও খেয়াল রাখবে পাকিস্তান।’নারী শিক্ষার বিরোধিতা করা ‘ইসলামসম্মত নয়’
সুস্মিতা
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা