পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট বড় আকারের কোনও হিংসাত্মক ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। আগামী বুধবার রয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তারইমধ্যে এবার ভোটে অশান্তি নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী আইনজীবীর দাবি, এত ব্যবস্থা সত্ত্বেও অশান্তি রোখা যায়নি।

 

দ্বিতীয় দফার ভোটে অশান্তির পুনরাবৃত্তি না হয়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য ব্যাবস্থা করতে হবে বলে মামলায় আবীদন জানানো হয়েছে। আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের আরও দাবি, প্রথম দফার ভোটে যে অশান্তি হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করাতে হবে। এরজন্য এনআইএ বা সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। আগামী সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

 

আইনজীবী জানান, ভোট চলাকালীন ভ কিছু জায়গায় বোমাবাজি এবং অশান্তির ঘটনা ঘটেছে। তাঁর কথায়, ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাস্নে রদবদল করা হয়েছে তারপরেও অশান্তি রোখা যায়নি। আইনজীবীর দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। আসানসোল, শিলিগুড়িতে ভোট পরবর্তী হিংসায় দু’জন মারা গিয়েছে বলে তিনি দাবি করেছেন। সব মিলিয়ে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং পরবর্তী ভোট যেন শান্তিপূর্ণভাব করানো যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন আইনজীবী।