০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: আজ থেকে ৭৫ বছর আগে নিহত হন মহাত্মা গান্ধি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজঘাটে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,  আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি প্রমুখ।  মহাত্মা গান্ধির স্মৃতির উদ্দেশ্যে দুই মিনিটের নীরবতাও পালন করা হয়।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

এদিন প্রধানমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে টুইট করে লেখেন , “বাপুকে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। “আজ, শহিদ দিবসে, সমস্ত মহান মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যাঁরা নিজেদের সাহস দিয়ে আমাদের জাতিকে রক্ষা করেছেন৷ তাঁদের সেবা এবং সাহসিকতা সর্বদা স্মরণীয়,” হয়ে থাকবে।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নিহত হন মোহনদাস করমচাঁদ গান্ধি। জাতির জনকের মৃত্যুবার্ষিকীকে শহিদ দিবস হিসাবেও পালন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

রাজঘাটে এই দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে মহাত্মার ৭৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধির প্রিয় ভক্তিমূলক গানগুলি পরিবেশিত হয়। স্মৃতিসৌধে গান স্যালুটও দেওয়া হয়। স্কুল পড়ুয়ারা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে জড়ো হন রাজঘাটে।

রবিবার এই অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আজ আমাদের বাপু মহাত্মা গান্ধিজির মৃত্যুবার্ষিকী। এই ৩০ জানুয়ারিই আমাদের মনে করায় বাপুর শিক্ষার কথা। কয়েকদিন আগেই আমরা প্রজাতন্ত্র দিবসও উদযাপন করেছি।”

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার