পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার বিহারে নির্বাচনী প্রচারে এসেছেন। ঔরঙ্গাবাদে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, লালু প্রসাদের মতো পারিবারিক রাজনীতি করার লোক উত্তরপ্রদেশেও আছে কিন্তু তাদের আমি ঠাণ্ডা করে দিয়েছি। লালু প্রসাদকে কট্টাক্ষ করে যোগী বলেন, আপনি সংখ্যা বাড়িয়ে যান। বিহারে লালু প্রসাদ নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ।
Advertisement
লালুর পরিবারের জন্য বিহারে আসন কম পড়ে যাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয় জনতা দল দেশে সমস্যা তৈরি করেছে আর আমি সেসব সমাধানের চেষ্টা করছি।   উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব অযোধ্যা নিয়ে আন্দোলনের সময় রামরথ নিয়ে বিহারে প্রবেশ করলে বিজেপির প্রথম সারির নেতা লালকৃষ্ণ আদবানিকে গ্রেফতার করার মতো দুঃসাহস দেখিয়ে ছিলেন। এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র কন্যার সংখ্যা বেশি হওয়ায় পরোক্ষ কটাক্ষ করলেন এক বর্তমান মুখ্যমন্ত্রী।
Advertisement
যদিও নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধিতে করা ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে কটাক্ষ করার অনুমতি নেই তবুও পরিবারের সদস্যদের রাজনীতিতে সুযোগ করে দেওয়া নিয়ে ঠাণ্ডা করে দেওয়ার হুমকি দিলেন যোগী। তাছাড়া বিজেপির বহু নেতা রয়েছেন যাদের পুত্র-কন্যারাও রাজনীতিতে এসেছেন বাবার মদদেই। উত্তর প্রদেশে হেফাজতে মৃত্যু বুলডোজার ও ফেক এনকাউন্টার নিয়ে বহু মামলা চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে। অথচ মুখ্যমন্ত্রী সেই সব বিচারবহির্ভূত ব্যবস্থা গ্রহণের কাজকে ‘ঠাণ্ডা করে’ দেওয়ার কাজ বলে গর্ব প্রকাশ করলেন বিহারে এসে।
Advertisement
  আরও উল্লেখ্য যে, পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের সময় যোগী আদিত্যনাথকে স্টার প্রচারক হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যেখানে যেখানে বত্তৃ«তা দিয়ে ছিলেন সেই সব কেন্দ্রে বিজেপি ভাল ফল করতে পারেনি। কর্নাটকেও পাঠানো হয় যোগীকে। সেখানেও গোহারা হেরেছে বিজেপি। তাই যোগীকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের সব কয়টি আসনে জয় ছিনিয়ে নিতে হবে। তবেই ম্যাজিক ফিগারে যেতে পারবে বিজেপি। সেজন্য বিহারে এসে প্রথমেই বর্ষীয়ান অসুস্থ নেতা লালু প্রসাদকে ঠাণ্ডা করার কথা শুনিয়ে দিলেন।