পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার দেশে ১৩তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশের নির্বাচন কমিশন প্রতি বছর ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে। ১৯৫০ সালের এই দিনে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়।
আরও পড়ুন:
তাই এই দিনটিকে ভোটার দিবস হিসেবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। ভোটিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু নেই, আমি অবশ্যই ভোট দেব, এই থিমকে সামনে রেখে এবার সচেতনতার প্রচার করছে কমিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা।আরও পড়ুন:
এবারের থিম বা মূল ভাবনা, ‘ভোট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নেই, আমি অবশ্যই ভোট দিই।’ এই বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে সকলকে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করতে একযোগে কাজ করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।