পুবের কলম ওয়েবডেস্ক: ইসলামি নিয়ম মেনে নারীরা চাকরি করতে ও শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। দেশটির উপ-বিদেশমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানেকজাই একথা বলেছেন। তিনি জানান, সকল নাগরিক বিশেষ করে নারী ও মেয়েদের জন্য কাজ এবং শিক্ষার সুযোগ প্রদান করবে আফগানিস্তান সরকার। দেশের সহায়তা সংস্থাগুলোর কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি।
স্তানেকজাই বলেন, ‘বর্তমানে আফগান সরকার একটি ইসলামিক বিন্যাস ও আফগান ঐতিহ্য এবং শরিয়ার ভিত্তিতে দেশের অভ্যন্তরে সমস্ত আফগান বোন এবং ভাইদের জন্য কাজ এবং এমনকি শিক্ষার সুযোগ তৈরি করতে চায়। এই বিষয়ে কাজ চলছে। আমরা শীঘ্রই এটি ঠিক করতে পারব বলে আশা রাখছি।’ আফগানিস্তানের অর্থমন্ত্রক জানিয়েছে, অন্তত ২৬০টি সংস্থা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় রয়েছে। দেশটির অর্থ উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেন, ‘ইসলামি আমিরাত সংস্থাগুলোর কার্যক্রমের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে। আমরা যে নিরাপত্তা আলোচনা এবং পদ্ধতি তৈরি করেছি তা তাদের সুবিধা প্রদান করছে। তাদেরকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’ অর্থনীতিবিদরা বলছেন, আফগানিস্তানের চলমান দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন এবং পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নারী সহায়তা কর্মীদের প্রয়োজন।নারীরা চাকরি ও শিক্ষা নিতে পারবে: তালিবান
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৬
আরও খবর
১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা, কীভাবে পাবেন স্মার্ট কার্ড? কী কী নথি লাগবে?
জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, চালু হচ্ছে বিশেষ "পিংক কার্ড"
জাতীয় শিক্ষানীতির আওতায় রাজ্য, ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবে সুবিধা?
নারী নির্যাতনের তদন্তে নতুন কমিটি, দময়ন্তীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য সরকার
জুন থেকে সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, দিতে হবে না ভাড়া
জুন থেকে সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, দিতে হবে না ভাড়া
বাংলায় শিক্ষানীতিতে আমূল বদল, প্রতিটি ব্লকে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়
বাংলায় শিক্ষানীতিতে আমূল বদল, প্রতিটি ব্লকে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়
নারীকল্যাণে বিরাট পদক্ষেপ! ১ জুন থেকে বিনামূল্যে বাস যাত্রা করতে পারবেন মহিলারা
নারীকল্যাণে বিরাট পদক্ষেপ! ১ জুন থেকে বিনামূল্যে বাস যাত্রা করতে পারবেন মহিলারা
গরিবদের কাজের নিশ্চয়তা বন্ধ করারই উদ্দেশ্য কেন্দ্রের: মনরেগা নিয়ে সুর চড়ালেন খাড়গে
গরিবদের কাজের নিশ্চয়তা বন্ধ করারই উদ্দেশ্য কেন্দ্রের: মনরেগা নিয়ে সুর চড়ালেন খাড়গে
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ