পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে পবিত্র ধর্মগ্রন্থ অপবিত্র করার অপরাধে গণপিটুনিতে নিহত হয় এক ব্যক্তি।ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার ঘটনাস্থল পঞ্জাবের কাপুরথালার নিজামপুর গ্রাম। অভিযোগ রবিবার একদম ভোরবেলা ওই গ্রামের স্থানীয় গুরুদুয়ারায় প্রবেশ করে এক ব্যক্তি।
এরপর সে পবিত্র নিশান সাহিবের অবমাননা করে।আরও পড়ুন:
জানা যাচ্ছে লোকজনের ভিড় দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এই সময় লোডশেডিং হয়ে যাওয়ার কারণে অন্ধকারের সুযোগে সে লুকিয়ে পড়ে। কিন্তু পরে স্থানীয় জনতা তাকে খুঁজে বের করে গণ পিটুনি দেয়।আশংজনক অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন:
অন্যদিকে শনিবার পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, এক ব্যক্তি স্বর্ণ মন্দিরের ভিতর ঢুকে অবমাননাকর আচরণ করেন, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত পৌঁছয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এবং ক্ষিপ্ত জনতার মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার বিকেলে স্বর্ণমন্দিরে প্রার্থনা চলার সময় হটাৎ করেই এক ব্যক্তি রেলিং টপকে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। সেখানে রাখা পবিত্র তলোয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং গ্রন্থসাহিবের অবমাননা করে বলে অভিযোগ।
এরপর উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে ধরে শুরু করে গণ প্রহার। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
পঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার পরমিন্দর সিং ভন্ডাল জানিয়েছেন এক ব্যক্তি রেলিং টপকানোর চেষ্টা করার সময় ধর্মীয়গুরুরা তাকে বাধা দেন। এরপরে উপস্থিত ব্যক্তিরা ওই যুবককে টেনে হিঁচড়ে বাইরে এনে মারধর করলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চুন্নি টুইট করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা জানান। নিহত যুবক উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: