পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক টানতে পর্যটনখাতে চমক আনতে চায় সউদি আরব। এজন্য ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াধ।
আরও পড়ুন:
এর মধ্যে উল্লেখযোগ্য হল গভীর সমুদ্রে পর্যটনকেন্দ্র গড়ে তোলা। গভীর সমুদ্রের তেলগ্যাসক্ষেত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়েই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সউদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ঘোষিত নতুন এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দ্য রিগ’– যেটির আয়তন হবে দেড় লক্ষ বর্গমিটারের বেশি। এতে থাকবে তিনটি বিলাসবহুল হোটেল– বিশ্বমানের রেস্তরাঁ ও বিভিন্ন ধরনের রোমাঞ্চকর কার্যক্রমের আয়োজন। তবে এ প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে সে-সম্পর্কে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন:
দ্য রিগের প্রচারে যে ভিডিয়ো তৈরি করা হয়েছে সেখানে দেখা গেছে– এতে থাকবে রোলার কোস্টার– ওয়াটার স্লাইট– ডাইভিং-সহ নানা আয়োজন। পিআইএফের পক্ষ থেকে এ ভিডিয়ো বিভিন্ন সোশ্যাল সাইটে প্রচার করা হচ্ছে।