প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষের স্বস্তির জন্য অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছে জাপান। দেশটির রেফ্রিজারেশন প্রতিষ্ঠান এসডিআরএস (SDRS) তৈরি করেছে এমন একটি বিশেষ কুলিং বুথ, যেখানে মানুষ প্রবেশ করেই অল্প সময়ের মধ্যে শরীরের তাপমাত্রা কমিয়ে আরাম অনুভব করতে পারবেন। এই উদ্ভাবনের নাম ‘ডো হিয়েমন বক্স’, যা অনেকেই ‘হিউম্যান রেফ্রিজারেটর’ নামে অভিহিত করছেন।
আরও পড়ুন:
বুথটির ভেতরের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়।
ভেতরে থাকা চেয়ারে বসার পর মাথা, ঘাড়, কাঁধ ও পিঠের মতো শরীরের গুরুত্বপূর্ণ অংশে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। গবেষকদের দাবি, তীব্র রোদে থাকার পর মাত্র ৫ মিনিট এই বুথে বসলে শরীরের অতিরিক্ত তাপ দ্রুত কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।আরও পড়ুন:
বিশেষ করে কারখানার শ্রমিক, নির্মাণকর্মী এবং দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করা মানুষের হিটস্ট্রোক ও সানস্ট্রোকের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। নির্মাতাদের মতে, প্রায় ১০ মিনিট বুথে অবস্থান করলে তাপজনিত অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আরও পড়ুন:
প্রযুক্তিটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এটি সাধারণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ ব্যবহার করে। নিরাপত্তার কথা বিবেচনা করে বুথটি ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
ইতোমধ্যেই জাপানের গুন্মা প্রিফেকচারের মায়েবাশি সিটি হল-সহ বিভিন্ন জনসমাগমস্থলে পরীক্ষামূলকভাবে এই কুলিং বুথ স্থাপন করা হয়েছে। প্রচণ্ড গরমে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্ভাবন ভবিষ্যতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে বলে আশা করা হচ্ছে।