পুবের কলম ওয়েবডেস্কঃ গত রমজান মাসে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই অপরাধে বঙ্গে ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর ৭ জওয়ানের বিরুদ্ধে কঠোর ™দক্ষেপ করল নির্বাচন কমিশন। ওই ৭ জওয়ানকে সরিয়ে দেওয়া হল অন্য রাজ্যে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে– ঘটনাটি মুর্শিদাবাদের। অভিযোগ, ওই জওয়ানরা ইফতার পার্টিতে খেতে যান। সেই অভিযোগ পেয়েই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের অন্য রাজ্যে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভোট ঘোষণার পর এখনও পর্য়ন্ত রাজ্যে এসেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শান্তি ও অবাধ ভোটের লক্ষ্যে চলছে বাহিনীর রুটমার্চ। কমিশনের নির্দেশ রয়েছে কোনওভাবেই কোন বাড়িতে আমন্ত্রণে অংশ নিতে পারবে না। জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।আরও পড়ুন:
অন্যদিকে, বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিজেপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। জওয়ানদের বিজেপির প্রতীক হাতে তুলে নেওয়ার ছবি ভাইরাল হয়েছে। এনিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ৩১ মার্চ রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় থাকবে কলকাতায়। এখানে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে।