পুবের কলম প্রতিবেদক: এপ্রিল মাস শুরু হতে না হতেই দাপট দেখাতে শুরু করেছে তাপপ্রবাহ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে এবং মাঝে মধ্যে যেভাবে তাপপ্রবাহের সম্মুখীন হতে হচ্ছে, তাতে নিজের পাশাপাশি প্রিয়জনদের সুস্থ থাকার জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি। তা হলে, এই অবস্থায় সুস্থ থাকার জন্য কী করবেন, আর কী-ই-বা করবেন না, এই সব বিষয় নিয়েই বলেছেন আমরি হসপিটাল ঢাকুরিয়ার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার শাশ্বতী সিনহা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কী করবেন?
আরও পড়ুন:
১. রোজকার তাপমাত্রা সম্পর্কে সচেতন থাকতে হবে।
কারণ, কোন দিন তাপমাত্রা কেমন থাকছে অথবা কতটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, এই তথ্য জানা থাকলে সেই অনুযায়ী পরিকল্পনা করে নেওয়া সম্ভব হবে সে দিনের কাজকর্মের বিষয়ে।আরও পড়ুন:
২. সঠিক পোশাক পরতে হবে। এই রকম গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে হলে ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরতে হবে। দিনের বেলা বিশেষ করে সব থেকে বেশি তাপমাত্রা থাকে এমন সময়ে বাইরে যখন বেরোবেন তখন মাথায় টুপি অথবা তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে রাখতে হবে। ব্যবহার করতে হবে ছাতা।
আরও পড়ুন:
৩. শরীরে যাতে জলের অভাব দেখা দিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এই কারণে, বাইরে বের হলে সঙ্গে পানীয় জল অবশ্যই রাখতে হবে। তৃষ্ণা না পেলেও মাঝে মধ্যে জল খেতে হবে।
আরও পড়ুন:
৪. সহজপাচ্য হালকা খাবার খেতে হবে। খাদ্য তালিকায় এমন ফল রাখতে হবে, যে সব ফলে জলের পরিমাণ বেশি থাকে।
এমন গরমের দিনে ফ্রেশ থাকতে হলে লেবু জল অথবা ফলের রস-ও খেতে পারেন।আরও পড়ুন:
৫. দিনের যে সময়ে বেশি তাপমাত্রা থাকে, সেই সময় বয়স্ক এবং শিশুদেরকে বাড়িতে থাকতে হবে।
আরও পড়ুন:
কী করবেন না?
আরও পড়ুন:
১. তাপ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। এর জন্য দিনের বেলা যখন সব থেকে বেশি তাপমাত্রা থাকে (বেলা ১০টা-১১টা থেকে বিকাল ৪টে-৫টা পর্যন্ত), সেই সময় খুব প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বেরোনো উচিত নয়।
আরও পড়ুন:
২. যখন তাপমাত্রা খুব বেশি থাকবে তখন তাপ সংক্রান্ত অসুস্থতা থেকে দূরে থাকার জন্য খুব বেশি শরীরচর্চা কিংবা বেশি শ্রম দিতে হয়, এমন কাজ থেকে বিরত থাকা উচিত।