পুবের কলম, ওয়েবডেস্কঃ মাস্ক না পরার মাশুল দিতে হল অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবটককে। ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এই জরিমানা ধার্য করে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্র সৈকতে মাস্কবিহীন অবস্থায় টনি অ্যাবটককে।
সেই ছবিটি তুলে পুলিশের কাছে অভিযোগ জানান এক ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়।আরও পড়ুন:
টনি অ্যাবট জানান, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়।
তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।’আরও পড়ুন:
এদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাস্ক না পরা অবস্থায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখেন।
আরও পড়ুন:
কঠোর লকডাউনের মধ্যেও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। আজ সোমবার এই রাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ২৬২ জনের। ফলে কোভিড বিধিনিষেধ ভঙ্গ হলে শাস্তির মুখে পড়তে হচ্ছে।