পুবের কলম, ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের আন্দোলন চলাকালীন নয়াদিল্লিতে এক কৃষকের মৃত্যু নিয়ে খবর প্রকাশ করায় 'দ্য ওয়্যার' নিউজ পোর্টালের সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজন সহ সাংবাদিক ইসমত আরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলা যায় ইলাদাবাদ হাইকোর্টে। বুধবার সিদ্ধার্থ ভারদারাজন সহ অপর এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিল ইলাহাবাদ হাই কোর্ট। আদালতে বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি রজনীশ কুমার বলেন, দ্য ওয়্যার নিউজ পোর্টাল কোনও একপেশে খবর করেনি, তারা পুলিশের বয়ানও দিয়েছে।
আরও পড়ুন:
আইজীবী ও চিকিৎসকের তরফে আদালতে পেশ করা বিবৃতি পর্যবেক্ষণ করে ইলাহাবাদ হাইকোর্ট বলে, যে সংবাদ প্রতিবেদনটিতে কোনও দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা নির্দেশ করার জন্য পেশ করা হয়নি। এই আদালত আবেদনকারীদের পক্ষ থেকে এমন কোনও মতামত বা বক্তব্য খুঁজে পায়নি, যা জনগণকে উসকানি বা যার মধ্যে উসকানি দেওয়ার প্রভাব থাকতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিল্লিতে কৃষক আন্দোলন চলাকালীন প্রজাতন্ত্র দিবসে দিন এক কৃষকের মৃত্যু নিয়ে খবর প্রকাশিত হয় দ্য ওয়্যার নিউজ পোর্টালে। এই বিষয়ে নিয়ে সংবাদ সংগ্রহ করেন ওই পোর্টালের সাংবাদিক ইসমত আরা।
আরও পড়ুন:
দ্য ওয়্যার রিপোর্টের শিরোনাম ছিল "ময়নাতদন্তের ডাক্তার আমাকে বলেছিলেন যে তিনি বুলেটের আঘাত দেখেছেন, কিন্তু তার হাত বাঁধা থাকায় কিছুই করতে পারবেন না"। পরে, নিউজ পোর্টাল পুলিশ মারফত সেই রিপোর্ট অস্বীকার করে। সংবাদটি ৩০ জানুয়ারি পোর্টালে প্রকাশ হয় সকাল ১০.০৮ টায়, সেইদিনই বিকেল ৪.৩৯ নাগাদ তিনজন চিকিৎসকের বক্তব্য নিয়ে বিবৃতি প্রকাশ করে রামপুর থানা, সেই দিনই তিন আবেদনকারী ৪.৪৬ নাগাদ একটি বিবৃতি আদালতে পেশ করেন। তবে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়।
নিউজ পোর্টালের সম্পাদক ভারদারাজন ট্যুইট করে লেখেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি রামপুরের কৃষক নভরীত সিং দিবদিবা ট্রাক্টর র্যা লি চলাকালীন মারা গিয়েছেন।আরও পড়ুন:
এই ঘটনায় দিবদিবার পরিবারেরও দাবি ছিল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে নভরীত সিংয়ের। কিন্তু পুলিশ স্পষ্ট করে জানায়, র্যা লি চলাকালীন ট্রাক্টরটি উলটে যায়। তার ফলেই আহত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। ময়নাতদন্তের রিপোর্টও পেশ করে পুলিশ।
আরও পড়ুন:
এই ঘটনায় দ্য ওয়্যার নিউজ পোর্টালের সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজন ও সাংবাদিক ইসমত আরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল গত বছরের ৩১ জানুয়ারি।