০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশজ প্রযুক্তিতে উৎপাদিত করোনার টিকা নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের  দেশের  দেশজ  প্রযুক্তিতে উৎপাদিত  করোনার প্রতিষেধক  নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। আজ সোমবার প্রেসিডেন্ট তাই ইং-ওয়েন নিজেও এই ভ্যাকসিন গ্রহণ করলেন। তাইপেই হাসপাতালে জনসম্মুখে এই ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। নিজের  দেশের  তৈরি  করোনার টিকা কতটা কার্যকর  সে বার্তা  দেশবাসীকে  দিতেই  এই  টিকা নিলেন  প্রেসিডেন্ট  তাই ইং ওয়েন। গত জুলাই মাসে জরুরি ব্যবহারের জন্য মেডিজেন ভ্যাকসিন বায়োলজিক্স কর্পোরেশনের তৈরি এই ভ্যাকসিনের অনুমোদন দেয় তাইওয়ান। ভ্যাকসিন নেওয়ার আগে মেডিকেল স্টাফদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন প্রেসিডেন্ট তাই ইং। ভয় পাচ্ছেন কিনা জিজ্ঞেস করা হলে তাই ইং সংক্ষেপে বলেন, ‘না’।

সোশ্যাল মিডিয়ায় তার ভ্যাকসিন নেওয়ার পুরো প্রক্রিয়া লাইভ করা হয়েছে। এরইমধ্যে ৭ লাখের বেশি মানুষ মেডিজেনের ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। এই ভ্যাকসিনের প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সহযোগিতায় তৈরি মেডিজেন ভ্যাকসিন করোনাভাইরাসের একটি অংশকে ব্যবহার করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাইওয়ান সরকার প্রাথমিকভাবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে। তবে এই ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা হবে না বলেও জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশজ প্রযুক্তিতে উৎপাদিত করোনার টিকা নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার