পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তান- আফগানিস্তানের সবচেয়ে ব্যস্ত সীমান্ত তোরখাম।সদা সর্বদা ব্যস্ত থাকে এই সীমান্ত। আপাতদৃষ্টিতে দেখলে কিছু বোঝার উপায় নেই।
তবে আফগানিস্তানে দ্বিতীয়বার তালিবানরা ক্ষমতায় আসার পর বদলে গিয়েছে অনেক কিছুই। আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে সেখানে উড়ছে তালিবানদের সাদা নিশান।
তালিবানরাই এখন নিয়ন্ত্রণ করছে এই সীমান্ত।দ্বিতীয়বার আফগানিস্থানের দখল নেওয়ার পর এই অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত প্রহরার দায়িত্বও নিয়েছে তালিবানরা।






























