পুবের কলম ওয়েবডেস্কঃহিরের জন্য নিজের কপালটাই হারিয়ে বসলেন এক ব্যক্তি। না কোন হেঁয়ালি নয়। কপালের ঠিক মাঝখানে অস্ত্রপোচার করে বসানো গোলাপি রঙের হিরে। ভারতীয় মুদ্রায় যার দাম ১৭৫ কোটি টাকা।

শখ করেই ওই হিরে কপালে বসিয়েছিলেন আমেরিকার র‍্যাপার লিল উজি ভার্ট। এবার সেই হিরেই কপাল কেটে ছিনিয়ে নিলেন তার ভক্তরা। রীতিমত রক্তাত্ত হলেন ওই মার্কিন র‍্যাপার।

খুব সম্প্রতি মিয়ামিতে রোলিং লাউড ফেস্টিভালে শো করতে যান লিল।

শো এর পর তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন তখন ভক্তরা তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে কেউ এ৩ই কান্ড ঘটিয়েছে।

লিল বলেন ২০১৭ সালে এই অতি মূল্যবান দুষ্পাপ্র হিরেটি তার নজরে আসে। বিপুল অর্থ ব্যয় করে তিনি এই হিরেটি কেনেন। কেউ যাতে চুরি করতে না পারে তার জন্য কপালে  বসান অস্ত্রপোচার করে। ১১ ক্যারেটের এই হিরের জন্য করা ছিল বিমা।