নিউ ইয়র্ক, ৩০ মে: রাষ্ট্রেসংঘের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না রাষ্ট্রেসংঘ বলেও অভিযোগ তুললেন তুর্কি প্রেসিডেন্ট। ক্ষোভ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধে রাষ্ট্রসংঘ নিজের কর্মীদেরই রক্ষা করতে পারছে না। আপনারা (মুসলিম বিশ্ব) আর কিসের জন্য অপেক্ষা করছেন?
গাজায় রাষ্ট্রসংঘ এখন অকার্যকর হয়ে পড়েছে।’আরও পড়ুন:
হামাস পরিচালিত গাজার একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৮ মে) রাফার পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলার বিষয়ে আলোচনার জন্য ইউএন-এর নিরাপত্তা পরিষদের বৈঠকে রাষ্ট্রসংঘকে তিরস্কার করেন এরদোগান। পাশাপাশি মুসলিম বিশ্বকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর রাফায় ব্যাপক ইসরাইলি হামলা নিয়ে ‘মুসলিম বিশ্বেকে’ প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
মুসলিম বিশ্বেকে উদ্দেশ করে এরদোগান বলেন, ‘আপনারা গাজা যুদ্ধ বন্ধের জন্য একটা সাধারণ সিদ্ধান্ত নিতে এত অপেক্ষা করছেন কেন?’ তিনি আরও বলেন, ’‘ইসরাইল শুধু গাজার জন্য নয়, সমগ্র মানবতার জন্য হুমকি। ইসরাইল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুসরণ না করছে এবং আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ না হচ্ছে; ততক্ষণ কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরাইল গাজায় প্রকৃতপক্ষে ’গণহত্যা’ চালাচ্ছে।’’