১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসিম আমলার এই গুরুত্বপূর্ণ রেকর্ড এখন শুভমান গিলের দখলে

পুবের কলম ওয়েব ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পুণেতে আগের ম্যাচে ৫২ রানে ফিরেছিলেন ভারতের তরুণ তুর্কি ওপেনার ব্যাটার শুভমান গিল। আর মাত্র ১৪ রান করলেই ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০০০ রানের মালিক হয়ে যেতেন। যদিও সেই রেকর্ডটি রবিবার ধর্মশালায় স্পর্শ করলেন শুভমান গিল। আর এতে তিনি পিছনে ফেলেন দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলাকে। আর এতে তিনি হাসিম আমলার ১২ বছরের পুরানো রেকর্ড ভেঙে খান খান করে দিলেন।যদিও ম্যাচেও তিনি নিজের স্কোর খুব বড়সড় করতে পারেননি। মাত্র ২৬ রানের ইনিংস খেলে ফার্গুসনের শিকার হয়ে যান। ম্যাচটি শেষ পর্যন্ত ভারত ৪ উইকেটে জিতে যায়।

নিউজিল্যান্ডের ২৭৩ রানের জবাবে ধর্মশালায় ব্যাট করতে নেমেছিলেন গিল।ম্যাচের সপ্তম ওভারে তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে চার মেরে ১২ থেকে ১৬ রানে পৌঁছান গিল। তার ওই বাউন্ডারির সুবাদে তিনি দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করে নিলেন।। ওয়ানডে তে দুই হাজার রান করতে গিলের লাগল ৩৮টি ইনিংস। এতদিন এই রেকর্ডটা ছিল হাসিম আমলার দখলে।ওয়ানডেতে দ্রুত দুই হাজার রান করতে তার লেগেছিল ৪০ ইনিংস। এর আগে ২০১১ সালে পোর্ট এলিজাবেথে ভারতের বিপক্ষে দুই হাজার রানের মাইলফলটি স্পর্শ করেছিলেন আমলা। আর তিনি পিছনে ফেলে দিয়েছিলেন পাকিস্তানের জাহির আব্বাসকে।১৯৮৩ সালে জয়পুরে ভারতের বিপক্ষে নিজের ৪৫তম ইনিংসে দ্রুত ২ হাজারের ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছিলেন আব্বাস। তার আগে ওই রেকর্ডটি ২৮ বছর অক্ষুণ্ন ছিল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসিম আমলার এই গুরুত্বপূর্ণ রেকর্ড এখন শুভমান গিলের দখলে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, সোমবার