০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির পদে তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম

পারিজাত মোল্লা: আর ভারপ্রাপ্ত নন, এবার প্রধান বিচারপতি পদে কলকাতা হাইকোর্টের দায়িত্ব পেলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম।কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। কলেজিয়ামের সুপারিশ মেনে নিল কেন্দ্রীয় আইনমন্ত্রক।সুপ্রিম কোর্টের  কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে থাকে।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এক বছর তিন মাসের বেশি সময় এই হাইকোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির পদে তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম

আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার