পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল। কলকাতা-২০২২ কনস্টেবল ও মহিলা কনস্টেবল পোস্ট সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টের নাম 'কনস্টেবল ও লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ'। বেতন হবে নির্ধারিত পোস্ট অনুযায়ী।
মোট শূন্যপদের সংখ্যা ২৮৩। মহিলা কনস্টেবল পদে শূন্যপদের সংখ্যা ৮৩।আরও পড়ুন:
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। বয়স হতে হবে ১৮ থেকে ২৭-এর মধ্যে।
তবে বয়সের ক্ষেত্রে ছাড় পাবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ও অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্প্রদায়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ(মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পাস)। আবেদনকারীর মাধ্যমিকের বৈধ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড আবেদন পত্রের সঙ্গে দিতে হবে। অন-লাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবে আবেদনকারীরা। আবেদন জমা দেওয়া যাবে ২৯/৫/২২ (সময়-০০.০১) থেকে ২৭/৬/২২(২৩:৫৯) পর্যন্ত।বিস্তারিত জেনে নিন এই নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে:
আরও পড়ুন:
(https://prb.wb.gov.in) (www.wbpolice.gov.in) (www.kolkatapolice.gov.in)
আরও পড়ুন:
অললাইনের মাধ্যমে আবদেন জমা দিতে অসুবিধা হলে (Contact No. 7044108689 & 7044109346) ফোন করে জেনে নেওয়া যাবে। ফোন করার সময় সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০। শনিবার ফোন করা যাবে ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে। ছুটির দিন এই পরিষেবা বন্ধ থাকবে। e-mail (wbprbonline@applythrunet.co.in)-এই ঠিকানায় মেল করেও সমস্যার কথা জানানো যাবে।