পুবের কলম ওয়েবডেস্কঃরমযানে খুশির হাওয়া যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে। ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে রমযান শুরুর আগেরদিন। বৃহস্পতিবার ক্ষমতা ছাড়লেন ইয়েমেন প্রেসিডেন্ট মনসুর হাদি।
আরও পড়ুন:
ইয়েমেনের একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি।
বৃহস্পতিবার নিজের ক্ষমতা ছাড়ার পাশাপাশি তার বিতর্কিত ডেপুটিকেও বরখাস্ত করেছেন। সাত বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে সউদি আরবের সমর্থনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।আরও পড়ুন:
মনসুর হাদির ঘোষণার পর সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারকে তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ। একইসঙ্গে তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে।
এই খবরে ইয়েমেন জুড়ে খুশির হাওয়া। যুদ্ধ-ক্লান্ত আতঙ্কিত মানুষরা আনন্দে রাস্তায় নেমে এসেছেন। চলছে সম্মিলিত ইফতারের তোড়জোড়।আরও পড়ুন:
২০১৬ সালের পর প্রথমবারের মতো গত শনিবার দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো।
এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি ক্ষমতা ছাড়ার এই নতুন পদক্ষেপের ঘোষণা দেন।আরও পড়ুন:
এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন– ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান– উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ম্যাকানিজমের সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।’
আরও পড়ুন:
২০১৪ সালে হুথি বিদ্রোহীদের হামলার পর রাজধানী সানা থেকে উৎখাত হয় মনসুর হাদির সরকার। মনসুর হাদি যে কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তাতে একজন চেয়ারম্যান এবং সাতজন ডেপুটি রয়েছেন। এর নেতৃত্ব দেবেন রাশাদ আল-আলিমি। তার প্রতি সউদি আরবের সমর্থন রয়েছে। এছাড়া দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নিবিড় সম্পর্ক রয়েছে রাশাদ আল-আলিমি-র।
আরও পড়ুন: