পুবের কলম ওয়েবডেস্কঃ খননকার্য চালাতে গিয়ে পাকিস্তানে সন্ধান মিলল ২৩০০ বছরের প্রাচীন  বৌদ্ধযুগের স্থাপত্য। পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সোয়াট জেলার বারিকোট তহসিলের বাজিরা শহরে এই পুরনো মন্দির এবং একাধিক প্রত্নসামগ্রীর সন্ধান মিলেছে।পাকিস্তানি এবং ইতালীয় প্রত্নত্বাত্তিকদের একটি দল যৌথ ভাবে খনন কার্য চালাবার সময় এই স্থাপত্যের সন্ধান মেলে। এই পাকিস্তানেই সন্ধান মিলেছিল তক্ষশীলার। এটি তার থেকেও বড় বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানে সন্ধান মিলল ২৩০০ বছরের প্রাচীন স্তুপের! কি বলছেন ইতিহাসবিদরা? জানুন বিস্তারিত

খ্রীস্টপূর্ব ২য় শতাব্দীতে এই স্থাপত্যের  একটি বড় অংশ পুনর্গঠন করা হয়েছিল বলে মনে করছেন প্রত্নতাত্বিকরা। বাজিরা শহরের এই নিদর্শনগুলি প্রমাণ করছে পাকিস্তানের এই সোয়াট এলাকায় কমপক্ষে ৬ থেকে ৭ টি এই ধরণের বৌদ্ধ স্তুপের অস্তিত্ব ছিল।  পাকিস্তান ও ইতালীয় প্রত্নত্বাত্বিক দলের প্রধান ডঃ লুকা মারিয়া সংবাদসংস্থাকে  জানিয়েছেন তাঁরা আশাবাদী আরও এই ধরণের বৌদ্ধস্তুপের সন্ধান তাঁরা পাবেন।

খননকার্য  চলছে। উল্লেখ্য এই পাকিস্তানেই খননকার্য চালিয়ে পাওয়া গিয়েছিল তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের সন্ধান। এই তক্ষশীলায় খনন কার্য চালিয়ে মিলেছিল  মুদ্রা, নানান ধরনের পাত্র, খরোষ্টীতে লেখা লিপি।

সেই সময় ছিল গ্রীক রাজা মিলিন্দের সময়কাল। পালি ধর্মগ্রন্থে মিলিন্দ পঞ্চহো নামে যা লিপিবদ্ধ আছে।  পাকিস্তানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রেয়া ফেরারেস জানিয়েছেন এই পাক ভূমিতে প্রাপ্ত প্রত্ননিদর্শনগুলি বিভিন্ন ধর্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।অতীতে যে  অবিভক্ত ভারতের এই অঞ্চলগুলি বিভিন্ন ধর্মের ধাত্রীভূমি ছিল তার প্রমাণ মিলছে এই খনন কার্যগুলি থেকেই।অন্যদিকে পাক জাদুঘর এবং প্রত্নতাত্বিক বিভাগের প্রধান ডঃ আবদুস সামাদের কথায় সোয়াটের বাজিরা শহরের খননকার্য চালিয়ে পাওয়া প্রত্নসামগ্রী তক্ষশীলার থেকেও প্রাচীন। আন্তর্জাতিক ইতিহাসবিদদের একাংশের মতে সোয়েটের বাজিরা শহরের এই বৌদ্ধস্তুপ আক্ষরিক অর্থেই ইতিহাসের জীবন্ত দলিল যা সেই সময়ের জীবনচর্যাকে আরও বেশি করে জানার সুযোগ দেবে।