পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপি শাসনে গো-রক্ষকদের দাপটে অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। আর এবার বিজেপিশাসিত কর্নাটকের এক সরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ঢুকে পড়েছে গরু। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সেখানে কটাক্ষ করে বলা হচ্ছে, আইসিইউতে রোগীরা কেমন আছে সেটা ‘সরেজমিনে চাক্ষুস’ করতেই গো-মাতার হাসপাতাল পরিদর্শনে যাওয়া।

এমনিতেই গো-রক্ষকদের মারে অতীতে অনেককেই হয়তো আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। তাই আইসিইউ কেমন, সেটা দেখার কৌতূহল থেকেই হয়তো গো-মাতার এই হাসপাতাল আগমন।

https://twitter.com/ani_digital/status/1594086596089090048?s=20&t=M7Umv5TmYSWUH0Fau9E6pQ

এমনিতেই সরকারি হাসপাতালে ইঁদুর, বেড়ালের দৌরত্ম্য নতুন কিছু নয়।

তাই বলে সরাসরি একেবারে আইসিইউ ওয়ার্ডে আস্ত এক গরু ঢুকে পড়ার নজির বোধহয় নজিরবিহীন। যা নিয়ে অনেকে বলছেন, এটাই বিজেপিশাসিত কর্নাটকে স্বাস্থ্যের ‘আচ্ছে দিন’। চিকিৎসা ব্যবস্থা চূড়ান্ত গাফিলতির এই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার এক সরকারি হাসপাতালে। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই শুরু হয়ে যায়।
তড়িঘড়ি আইসিইউ ইন-চার্জ ও এক  নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজগড় জেলা হাসপাতালের আইসিইউ বিভাগে রোগীদের বেডের পাশেই চড়ে বেড়াতে দেখা যায় গরুটিকে। হাসপাতালে পড়ে থাকা আবর্জনাও খেতে দেখা গিয়েছে গরুটিকে। জানা গিয়েছে, ওয়ার্ডে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পরে সেটিকে তাড়িয়ে হাসপাতালের বাইরে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র কাটারিয়া বলেন, আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর খবর পাওয়ার পরই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।