১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে, শুভেন্দুকে নিশানা অনুব্রতর

দেবশ্রী মজুমদার, বোলপুর: বিজেপিকে আস্তাকুঁড় বলে কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন অনুব্রত বলেন, রাস্তার কুকুরও নোংরা জায়গায় শোয় না, একজন মানুষ কিভাবে জঞ্জালে থাকবে?  

তিনি বলেন, আসলে দলটা (বিজেপি) জঞ্জালে ভর্তি তো। পরিষ্কার জঞ্জাল। ওই জঞ্জালে ভদ্রলোক থাকা মুশকিল আছে। তারপর, ও মহিলা। ওর পক্ষে থাকা সম্ভব নয়। শ্রাবন্তী কেন, সবাই এক এক করে বিজেপি ছাড়বে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হবেন।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

একই প্রসঙ্গে তিনি হাওড়ার বিজেপি সভাপতি সুরজিত সাহার ‘শুভেন্দু নিন্দা’ নিয়ে বলেন, ২৮ বছর দল করার পর হাওড়াতে দল থেকে তাঁকে বহিষ্কার করা হল। ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে। তাই বিজেপি পার্টি এখন জঞ্জালে ভরে গেছে। কেউ আর থাকতে রাজি নয়।

আরও পড়ুন: জেল খাটবেন তবুও দেশ থেকে বেরবেন না: এসআইআর আবহে কড়া হুঁশিয়ারি অনুব্রতর

সম্প্রতি তথাগত রায়ের বক্তব্য ‘নারীসঙ্গ আর অর্থ’ বিজেপিকে শেষ করে দিল নিয়ে কোন কথা বলতে চান নি অনুব্রত। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি তো ওদের দলের মধ্যে ছিলাম না। সেটা ওদের দলের লোক বলতে পারবে।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

তবে আগামীদিনে বিশেষ করে পুর নির্বাচনের আগেই ‘ঘর ওয়াপসি’তে যে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে  ভিড়তে চলেছেন এদিন তারও ইঙ্গিত দেন তিনি।

সর্বধিক পাঠিত

রিং না ধরলেও বিপদ! ‘জিরো-ক্লিক অ্যাটাক’-এ হোয়াটসঅ্যাপ কলেই হ্যাক হচ্ছে ফোন, সতর্ক করল সাইবার বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে, শুভেন্দুকে নিশানা অনুব্রতর

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার