পুবের কলম ওয়েবডেস্কঃ অগ্নিপথ কে ঘিরে আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে দেশে। একের পর এক রাজ্যে বিক্ষোভের জেরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে  ট্রেনে,বাসে। দেশ জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে । এমতাবস্থায় কৃ্ষি আইনের মতই এবার অগ্নিপথ প্রত্যাহারের দাবি তুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি।

https://twitter.com/RahulGandhi/status/1538010703218343937?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1538010703218343937%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fpm-maafiveer-agnipath-rahul-gandhi-congress-7976824%2F

তিনি বলেন, যেভাবে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেভাবেই অগ্নিপথ প্রকল্পও তাঁর বাতিল করা উচিত ৷ রাহুলের অভিযোগ, গত আট বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার  'জয় জওয়ান, জয় কিষান'-এর মূল্যবোধকে 'অপমানিত' করছেন।উল্লেখ্য ইতিমধ্যেই বিক্ষোভের জেরে প্রাণ হারিয়েছেন জওয়ান  হতে চাওয়া  ২৪ বছরের  তরুণ  রাকেশের। একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ।