এস জে আব্বাস, পূর্ব বর্ধমান: বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে বুধবার আউসগ্রাম হাইস্কুল ফুটবল মাঠে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিমবাংলার মানুষের জন্য নানা প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচনী সভা থেকে ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় জানানোর ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, তিন মাস ধরে ইলেকশন চালাচ্ছো, একবার ভাববে না, কী গরম!
মানুষের কত কষ্ট হয় এই কাঠফাটা রোদ্দুরে!আরও পড়ুন:
মমতার বক্তব্য, এই নির্বাচনে যদি বিজেপি জেতে, আর দেশে কোনোদিন নির্বাচন হবে না। ভারতবর্ষের গণতন্ত্র আজ জেলে পরিণত হয়েছে। ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান লিডার-আর কেউ ভারতবর্ষে থাকবে না।
বিজেপি দেশ, জাতি, ধর্ম, অধিকার ও সম্পত্তি সব বিক্রি করে দেবে। উন্নয়নের কাজ নেই। একটাও বলতে পারছেন না দশ বছরে কী করেছেন। শুধু প্রচার করে যাচ্ছেন, আমি এটা করেছি।আরও পড়ুন:
তিনি বলেন, আমাদের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই প্রচারের পাল্টা প্রচার টিভি কাগজে অ্যাড দিয়ে করা সম্ভব নয়। তাই আমরা আমাদের কথা মানুষের কাছে বলছি। যেটা বলছি নিজে কানে শুনবেন, নিজে চোখে দেখবেন। বিজেপির কথা শুনবেন না। দেখবেন না। ওরা মিথ্যে কথার দল মিথ্যে বলার দল।