পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার সকালে নিজের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শারীরের কিছু অংশে অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন। ধুলিয়ানে নিজেদের একটি গেস্টহাউসে ঘটনার সময় বিধায়ক বায়রন শুয়েছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
এক সংবাদ সূত্রে বলা হয়েছে, বিধায়কের ভাই মিল্টন বিশ্বাস ওই সংবাদপত্রের অনলাইন সংস্করণকে বলেছেন, বায়রনের সুগার নিচে নেমে যাওয়ায় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন।
সেই সময়ই শর্ট সার্কিট হয়ে বা অন্য কোনওভাবে ঘরে আগুন লেগে যায়। ঘরের জানালা থেকেও ধোঁয়া লক্ষ্য করা যায়। তারপর দ্রুত বায়রনকে উদ্ধার করে তাঁদেরই নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ভাই আরও জানিয়েছেন, বর্তমানে বিধায়ক বায়রনের অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। তবুও আরও উন্নততর চিকিৎসার জন্য তাঁকে কলকাতা বা দিল্লিতে পুড়ে যাওয়ার বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।আরও পড়ুন:
শেষ খবরে জানা যাচ্ছে, পরিবার তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আজকে রাতেই হয়তো বিধায়ক বায়রনকে দেশের রাজধানীর কোনও খ্যাতনামা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:
শনিবার এ সংক্রান্ত খবর নিয়ে কিছু ভুল তথ্য কয়েকটি নিউজ পোর্টালে পরিবেশিত হয়েছে যা অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তবে কয়েকটি পোর্টালের সাংবাদিকরা এ সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বায়রন বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করে বাতা দিয়েছেন এবং বলেছেন, তিনি অসুস্থ বিধায়কের খোঁজখবর রাখবেন।
আরও পড়ুন:
প্রাক্তন সাংসদ ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরানও বিধায়ক বায়রন বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।