০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার থেকে তেল আমদানি নিষিদ্ধ ঘোষণা কানাডার

পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান জারি রাশিয়ার। এই আক্রমণ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ। এবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার েঘাষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে রাশিয়ার ব্যাঙ্কের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তেল ও গ্যাস রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি তারা। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে কানাডা ইউরোপের মতো ততটা নির্ভরশীল নয়। উল্লেখ্য– কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন– সাম্প্রতিক বছরগুলোতে কানাডা খুব অল্প পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ঘোষণা রাশিয়াকে বড় বার্তা দেবে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার থেকে তেল আমদানি নিষিদ্ধ ঘোষণা কানাডার

আপডেট : ১ মার্চ ২০২২, মঙ্গলবার