আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবারেই জি ২০ প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী আজমীর পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। প্রথা মেনে মাথায় কাপড় দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন দরগায়। সেখানে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ান তিনি।
এদিকে আজমীর শরিফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই প্রকল্প (অজমের শরিফ থেকে পুষ্কর পর্যন্ত রেল পরিষেবা) শুরু করেছিলাম। এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছিল। কিন্তু আমি সেই সময় বলেছিলাম, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আজমীর থেকে পুষ্কর পর্যন্ত এই পরিষেবা শুরু করতে হবে। ‘আরও পড়ুন:
এইদিন মুখ্যমন্ত্রী যান পুষ্করে। বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির আছে এই পুষ্করেই। এইদিন আজমীর এবং পুষ্কর উভয় স্থানেই ছিল কড়া নিরাপত্তার মোড়কে মোড়া।