১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কড়া বার্তা, রিপোর্ট তলব হাইকোর্টের

পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তোপের মুখে কলেজ সার্ভিস কমিশন। প্যানেল প্রকাশ হল, অথচ নেই কোনও নম্বরের ব্রেক-আপ! এমন অভিযোগ শুনেই ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কড়া ভাষায় বার্তা দেন বিচারপতি। কেন নম্বর রাখা হল না?  তা ১০ দিনের মধ্যে হলফনামা জমা দিয়ে সে কথা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামী ১৩ অক্টোবর রয়েছে মামলার পরবর্তী শুনানি। মামলার শুনানিতে নিয়োগ মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের কথাও উল্লেখ করেন বিচারপতি।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

আদালত সুত্রে প্রকাশ মোনালিসা ঘোষ নামে এক মামলাকারী অভিযোগ করেন, ‘২০২৩-এ কলেজ সার্ভিস কমিশনের তরফে যে প্যানেল প্রকাশ করা হয়েছে, সেখানে শুধু প্রার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশিত হলেও নম্বর প্রকাশ করা হয়নি’। সেই অভিযোগ নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন মোনালিসা ঘোষ নামে ওই মামলকারী। তাঁর দাবি স্বচ্ছতা আনতে প্যানেলে নম্বর প্রকাশ করতে হবে। মঙ্গলবার চলে  সেই মামলার শুনানি। কিসের ভিত্তিতে প্যানেল প্রকাশ করা হল? কলেজ সার্ভিস  কমিশনের কাছে তা জানতে চান বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কমিশনের আইনজীবী  এদিন জানান, ‘প্রাপ্ত নম্বর, গবেষণা পত্র সহ বেশ কিছু দেখেই প্যানেলে নাম ওঠে’। এ কথা শুনে বিচারপতি বলেন, ‘চেয়ারম্যান নিজে কটি পেপার (গবেষণা পত্র) জমা দিয়েছেন, তা ওঁকে জিজ্ঞেস করতে চাই। নম্বর প্রকাশ করলে সমস্যা কোথায়? প্রশ্ন করেন বিচারপতি। চেয়ারম্যান দীপক করের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ওঁকে মনে করিয়ে দেবেন সুবীরেশ ভট্টাচার্য এখন জেলে আছেন।‘

উল্লেখ্য, সুবীরেশ ভট্টাচার্যও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। কমিশনের আইনে কেন প্যানেলের কোনও সংজ্ঞা বলা নেই, তা দেখে এদিন বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। প্রসঙ্গত , ২০২০ সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ২০২৩ সালে প্যানেল প্রকাশিত হয়। আগামী ১৩ অক্টোবর এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ! কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় প্রস্তুত সংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কড়া বার্তা, রিপোর্ট তলব হাইকোর্টের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার