পুবের কলম,ওয়েবডেস্ক: নানা বিতর্ক সত্ত্বেও ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সফলভাবে রুয়ান্ডা বিল পাস করাতে সক্ষম হয়েছে ঋষি সুনাকের সরকার। রুয়ান্ডা পরিকল্পনাকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়া থেকে আটকাতে বুধবার এই বিল প্রস্তাব করা হয়। হাউজ অব কমন্সে তা ৩২০-২৭৬ ভোটে পাস হয়। সম্প্রতি সুনাক সরকার ব্রিটেনে আশ্রয়প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করে।
কিন্তু রুয়ান্ডা নিরাপদ দেশ নয়, তাই আশ্রয়প্রত্যাশীদের এই দেশে পাঠিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে সরকারের বিতর্কিত এই পরিকল্পনা গত বছরই আটকে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু বুধবার পাস হওয়া বিলটি যদি আইনে পরিণত হয় তবে বিচারকরা রুয়ান্ডাকে তৃতীয় নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবেন। যেহেতু বিলটি হাউজ অব কমন্সে তৃতীয় ও চূড়ান্ত বাধা অতিক্রম করে গেছে, তাই এখন সেটি উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। রুয়ান্ডা আসলে পলিসি কী? রুয়ান্ডা পরিকল্পনা অনুযায়ী, দেশে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের রুয়ান্ডায় পাঠিয়ে দেবে ব্রিটিশ সরকার। এই প্ল্যান মূলত ২০২১ সালে তৈরি, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন ও ঋষি সুনাক ছিলেন তার অর্থমন্ত্রী। বুধবার যে বিলটির উপর ভোট হয়েছে, সেটির লক্ষ্য মূলত সরকারের এই পরিকল্পনাটিকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগকে সীমিত করে দেওয়া।ব্রিটেনের সংসদে পাস বিতর্কিত ‘রুয়ান্ডা বিল’
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৩:৫২
আরও খবর
জীবাণু মারতে যে জীবাণুনাশক, তাতেই কি লুকিয়ে বিপদ?
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির আশঙ্কা, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সংস্থাগুলোকে পেন্টাগনের নির্দেশ
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ